ছোটলেখা চা বাগানে শ্রমিকদের ১৫ দফা দাবিতে জোরালো আন্দোলন
ছোটলেখা চা বাগানে শ্রমিকদের ১৫ দফা দাবিতে জোরালো আন্দোলন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ছোটলেখা চা বাগানে ২১ জুলাই (সোমবার) সকাল ১১টায় শ্রমিকরা তাদের ১৫ দফা দাবি নিয়ে এক জোরালো আন্দোলন শুরু করেছেন।
শ্রমিকদের অভিযোগ, ছোটলেখা চা বাগানের ম্যানেজার শাকিল আহমদ এবং পঞ্চায়েতের সভাপতি নানু মিয়ার অনিয়মের কারণে তারা নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। এজন্য তারা তাদের পদত্যাগ দাবি করেছেন।
শ্রমিকরা আরও অভিযোগ করেন, চা বাগানে ডাক্তার থাকা সত্ত্বেও অসুস্থ শ্রমিকরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন না। তাছাড়া, শ্রমিকদের এখনও ময়লা ও আবর্জনাযুক্ত কুয়ার পানি পান করতে হচ্ছে।
বাগানে কোনো স্কুল না থাকায় শ্রমিকদের সন্তানদের প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে উপজাতি স্কুলে যেতে হয়। এছাড়া দীর্ঘদিন ধরে শ্রমিকরা ভাঙা ঘরে মানবেতর জীবনযাপন করছেন।
এই ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে নামলে বাগান কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য চা বাগানের কাজ বন্ধ করে দিয়েছে। ফলে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন, যা তাদের ও তাদের পরিবারের জীবিকাকে চরম অনিশ্চয়তার মুখে ফেলেছে।
এ বিষয়ে জুড়িবেলি সভাপতি কমল ব্যানার্জি এই পরিস্থিতিকে “খুবই দুঃখজনক” বলে মন্তব্য করেছেন এবং দ্রুত সমস্যার সমাধানে আলোচনার আশ্বাস দিয়েছেন।
ছোটলেখা চা বাগানের ম্যানেজার শাকিল আহমেদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।
