কুলাউড়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

 


কুলাউড়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাও ইউনিয়নে প্রবাসীর স্ত্রী লুবনা আক্তার (২৮)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার ভাট্টুত গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লুবনা আক্তার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মধু মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী ছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে লুবনা আক্তার ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে রাউৎগাও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মুক্তাদির মনুকে খবর দেন। তিনি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে কুলাউড়া থানা পুলিশকে অবহিত করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url