কুলাউড়ায় দুই সন্তানের মায়ের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
কুলাউড়ায় দুই সন্তানের মায়ের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দুই সন্তানের জননী লোবনা বেগম (২৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভাট্তু গ্রামের প্রবাসী মধু মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে লোবনা বেগম তার দুই শিশুকে নিয়ে ঘুমিয়ে পড়েন। তবে ২১ জুলাই (সোমবার) দুপুরের দিকে তার ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। একপর্যায়ে দরজা ভেঙে ঘরের ভিতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।
খবর পেয়ে ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু তাৎক্ষণিকভাবে কুলাউড়া থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
তবে ঠিক কী কারণে লোবনা আত্মহত্যার পথ বেছে নিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহ কিংবা মানসিক অশান্তি এর পেছনে থাকতে পারে।
লোবনার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভাট্তু গ্রামে বইছে গভীর বিষাদের স্রোত।
