সিলেট সীমান্ত থেকে ১ কোটি ৫ লাখ টাকার ভারতীয় মহিষ আটক

 



সিলেট সীমান্ত থেকে ১ কোটি ৫ লাখ টাকার ভারতীয় মহিষ আটক

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট ও সারিঘাট এলাকা থেকে মোট ৬৫টি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর দুটি পৃথক অভিযানে এই মহিষগুলো আটক করা হয়। বিজিবি সূত্র জানায়, আটককৃত মহিষগুলোর মোট বাজারমূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা।

দুটি অভিযানে বিশাল চালান

বিজিবির তথ্য অনুযায়ী, ১৩ জুলাই রবিবার, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন গুয়াবাড়ী বিওপি’র একটি আভিযানিক টহল দল জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান চালায়।
এসময় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ৪৫টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়। এই মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ টাকা

এরপর, ১৪ জুলাই সোমবার, জৈন্তাপুর বিওপি’র আরেকটি টহল দল সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে আরও ২০টি ভারতীয় মহিষ আটক করে। এর বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা

বিজিবির প্রতিশ্রুতি

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মঈনুল আলম বলেন,
“সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান আরও জোরদার করা হয়েছে। চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান থাকবে।”


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url