মৌলভীবাজারে ছাত্রদল নেতাকে হুমকি: "হাড্ডি একটাও জায়গায় থাকবে না!"

 



মৌলভীবাজারে ছাত্রদল নেতাকে হুমকি: "হাড্ডি একটাও জায়গায় থাকবে না!"

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে পদত্যাগ করায় মৌলভীবাজার জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে সহকর্মীকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগ উঠেছে।

ঘটনার সূত্রপাত গত শনিবার (১২ জুলাই) একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। কমলগঞ্জ উপজেলার ২ নম্বর পতনঊষার ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আলমগীর আহমেদ সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে নিজ ইচ্ছায় ছাত্রদলের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। সেখানে তিনি লেখেন:

“অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আমি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, অভ্যুত্থান পরবর্তী সময় আমি তেমন একটিভ ছিলাম না ছাত্রদলের রাজনীতির সাথে... আজ আমি স্বেচ্ছায় ২নং পতনঊষার ইউনিয়নের অন্তর্ভুক্ত ৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম...! সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন 😊”

তবে এই ঘোষণার পরপরই মৌলভীবাজার জেলা ছাত্রদলের শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক নেছার তালুকদার সামির পক্ষ থেকে হুমকির অভিযোগ করেন আলমগীর।

চ্যাট স্ক্রিনশটে দেখা যায়, নেছার তাকে উদ্দেশ্য করে লিখেছেন:

"বেশি লাফাইও না, হাড্ডি একটাও জায়গায় থাকবে না। তুমি এনএসপি না যাই হও, এটা তোমার পার্সোনাল সাবজেক্ট। কিন্তু বিএনপি, ছাত্রদল, প্রেসিডেন্ট জিয়া ও খালেদা জিয়াকে নিয়ে নেগেটিভিটি ছড়াইলে হাড্ডি একটাও জায়গায় থাকবেনা।"

জবাবে আলমগীর জানান, তিনি কোনো নেতার বিরুদ্ধে পোস্ট দেননি বরং শান্তিপূর্ণভাবে সংগঠন ত্যাগ করেছেন।

তিনি বলেন,
“আমি স্বেচ্ছায় ছাত্রদল থেকে পদত্যাগ করেছি। কিন্তু এরপর একজন দায়িত্বশীল নেতা আমাকে এমনভাবে হুমকি দিবে, এটা ভাবতেই পারিনি। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

ঘটনাটি জানাজানির পর স্থানীয় পর্যায়ে প্রশ্ন উঠেছে—একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা কীভাবে শুধুমাত্র দল ত্যাগ করায় সহকর্মীকে এমন হুমকি দিতে পারেন?

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নেছার তালুকদার সামি বলেন,
“আমি আলমগীর নামে কাউকে চিনিই না। আমি কেন তাকে হুমকি দেব? কেন হাড্ডি ভাঙবো?”


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url