জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক, জুড়ী:

জুড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার গ্র্যান্ড শাপলা কনভেনশন হলে ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার সভাপতি এমরান হোসাইন মনিয়ার এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের বাংলাদেশ জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ও সিলেট মহানগর নেতৃবৃন্দ, মৌলভীবাজার জেলা ও শহর শাখার সাবেক ও বর্তমান সভাপতি ও সেক্রেটারিগণ, জুড়ী উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, জেলা প্রকাশনা ও কলেজ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাহফুজ আহমদ এবং ইসলামী সংগীত পরিবেশন করেন জলপ্রপাত শিল্পীগোষ্ঠী, মৌলভীবাজার।

কৃতি শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন আমিনা জান্নাত ছুনিয়া, তাসনুবা জান্নাত সাদিয়া ও আশফাক হোসাইন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া প্রায় চার শতাধিক কৃতি শিক্ষার্থীকে ফুল ও উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর, অনুপ্রেরণামূলক এবং শিক্ষার্থীদের মাঝে গভীর প্রভাব সৃষ্টিকারী।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url