শিমুলিয়া প্রবেশপথে ভয়াবহ ছিনতাই: ব্যবসায়ী ও কন্যার গলায় দা ধরে টাকা-স্বর্ণ লুট
ডেস্ক রিপোর্ট:
বড়লেখায় দিনদুপুরে এক ব্যবসায়ী ও তার মেয়ের গলায় দা ধরে ভয়ভীতি দেখিয়ে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে বড়লেখা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পার হয়ে শিমুলিয়া গ্রামের প্রবেশপথে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলিয়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু তার মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদকে সঙ্গে নিয়ে বড়লেখা পৌরশহরের পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন। পরে তারা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে শিমুলিয়া গ্রামের প্রবেশপথে পৌঁছালে দুটি মোটরসাইকেলে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাদের অনুসরণ করে গতিরোধ করে।
এ সময় ছিনতাইকারীরা খসরু মিয়া ও তার মেয়ের গলায় ধারালো দা ধরে ভয়ভীতি দেখিয়ে মেয়ের ভ্যানিটি ব্যাগে থাকা ২ লাখ টাকা, একটি স্বর্ণের চেইন ও একটি স্বর্ণের আঙটি ছিনিয়ে নেয় এবং দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ীর ভাতিজা রেদওয়ান আহমদ বলেন, “আমার চাচা ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন। পথে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে অস্ত্রের মুখে সব কিছু ছিনিয়ে নেয়
