সিলেট রেঞ্জে জুন মাসের সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার
নিজস্ব প্রতিবেদক সিলেট:
সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে জুন ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন মৌলভীবাজার জেলার দুই পুলিশ কর্মকর্তা।
রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর সার্কেলের (বর্তমানে কুলাউড়া সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন।
একই সভায় রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান।
আজ ৩০ জুলাই (মঙ্গলবার) সকালে সিলেট রেঞ্জ পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান পুরস্কারপ্রাপ্ত দুই কর্মকর্তার হাতে সম্মাননা তুলে দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।
মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও চোরাচালান দমন, ক্লুলেস মামলার সফল উদঘাটনসহ আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য এ স্বীকৃতি দেওয়া হয়।
