বড়লেখায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

 

নিজস্ব প্রতিবেদক বড়লেখা :

মৌলভীবাজারের বড়লেখায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা শাখা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্রশিবির উপজেলা শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদের সভাপতিত্বে এবং উত্তর শাখার সভাপতি কাউছার আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও শিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি রেজাউল করিম, শিবিরের মৌলভীবাজার জেলা সভাপতি এম. ফরিদ উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মোঃ এমাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়সল আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন, শিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন ও আব্দুস সামাদ।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন মুহাম্মাদীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ইংরেজি প্রভাষক তারেক আহমদ, বড়লেখা দক্ষিণ সভাপতি জেবুল আহমদ, বড়লেখা পশ্চিম সভাপতি কামরান আহমদ, সুজাউল মাদ্রাসা সভাপতি নোমান আহমদ এবং বড়লেখা ডিগ্রি কলেজ সভাপতি সাব্বির আহমদ।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এহতেসাম আবিদ খান ও ফারিহা আক্তার। অনুষ্ঠান শেষে জলপ্রপাত শিল্পীগোষ্ঠী বড়লেখা শিবির ও বরণ সংগীত পরিবেশন করে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ছয় শতাধিক কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url