সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে দুই কর্মী আহত
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে দুইজন কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিমানবন্দরের রানওয়ে সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা পরিবর্তনের কাজ চলছিল। এ সময় হঠাৎ একটি চাকা বিস্ফোরিত হলে সেখানে থাকা দুইজন কর্মী আহত হন।
আহতরা হলেন—রুম্মান (২২), তাঁর বাড়ি নগরীর বিমানবন্দর থানার টিলাপাড়া এলাকায় এবং এনামুল (২৫), তাঁর বাড়ি বিমানবন্দর থানার মহালদিগ গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, রুম্মানের অবস্থা আশঙ্কাজনক।ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্রঃ সিলেট প্রতিদিন ডট কম

