কুলাউড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক (জুড়ী-কুলাউড়া):
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। একটি গাছ মানে একটি প্রাণ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা রোপণের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও সময়োপযোগী।”

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url