বড়লেখায় জুলাই-আগস্টের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ৮০ জন এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

 

বড়লেখায় জুলাই-আগস্টের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
৮০ জন এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক,বড়লেখা

মৌলভীবাজারের বড়লেখায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বড়লেখা পৌর ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সদ্য এসএসসি উত্তীর্ণ ৮০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বড়লেখা পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ফ্রান্স প্রবাসী ফয়েজ আহমদ এবং সাবেক পৌর আহ্বায়ক জাবের আহমদ তারেক।

পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. শাহরিয়ার ফাহিমের সভাপতিত্বে এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব রাসেল আহমদ ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনসুর আহমদ প্রিন্সের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • সাবেক ছাত্রনেতা ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সভাপতি সাইফুল আলম রাসেল
  • পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সামসুল হাসান
  • কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাহেদুজ্জামান রাফসান
  • ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক গৌছ উদ্দিন
  • ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাবের আহমদ
  • পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিক ওয়াহিদ
  • ছাত্রনেতা তারেক আহমদ, হিমেল আহমদ ও আফজল আহমদ।

এছাড়া বক্তব্য রাখেন মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান সামিদ, সদর ইউনিয়ন ছাত্রদলের নেতা আয়নুল, সংবর্ধিত শিক্ষার্থী হোসাইন মুহতাসিম মুন ও লাইসিয়াম স্কুলের শিক্ষার্থী মিফতাহ উল আশরাফ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায়। শহীদদের আত্মত্যাগের স্মরণে এমন আয়োজন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। একইসাথে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ভবিষ্যতের জন্য তাদের আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ আরও বাড়াবে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url