৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত এসআই এনামূল হক শাফিকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সংবর্ধনা

 

৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত এসআই এনামূল হক শাফিকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, সিলেট

৪৪তম বিসিএস (লাইভস্টক ক্যাডার)-এ সুপারিশপ্রাপ্ত হওয়ায় সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত এসআই (নি:) মোঃ এনামূল হক শাফিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই ২০২৫ খ্রি.) সকালে রেঞ্জ ডিআইজি কার্যালয়, সিলেটে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত উপমহাপরিদর্শক (ডিআইজি) জনাব মোঃ মুশফেকুর রহমান। তিনি ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তা এনামূল হক শাফিকে শুভেচ্ছা জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

  • জনাব মোঃ আজিজুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ)
  • জনাব নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট
  • জনাব মুহাম্মদ শরিফুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স)
  • জনাব মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ট্রাফিক)
  • জনাব মোঃ রফিকুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ট্রাফিক)

তারা সবাই সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানান এবং তার সাফল্যে গর্ব প্রকাশ করেন।

অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

সিলেট রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, এটি বাহিনীর সম্মান ও গর্বের অংশ। এসআই (নি:) মোঃ এনামূল হক শাফির এ অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url