কমেছে এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম


কমেছে এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক BD

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪০৩ টাকা থেকে ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ মূল্য আজ বুধবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

একইসাথে কমানো হয়েছে পরিবহন ব্যবহৃত অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬২ টাকা ৪৬ পয়সা। জুন মাসে এই দাম ছিল ৬৪ টাকা ৩০ পয়সা।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ আজ সংবাদ সম্মেলনে নতুন দামের ঘোষণা দেন। তিনি জানান, শুধু ১২ কেজি নয়, বিভিন্ন ওজনের সিলিন্ডারের দামও নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী:

৫.৫ কেজি – ৬২৫ টাকা

১২.৫ কেজি – ১,৪২১ টাকা

১৫ কেজি – ১,৭০৫ টাকা

১৬ কেজি – ১,৮১৮ টাকা

১৮ কেজি – ২,০৪৬ টাকা

২০ কেজি – ২,২৭৩ টাকা

২২ কেজি – ২,৫০০ টাকা

৩০ কেজি – ৩,৪০৯ টাকা

৩৩ কেজি – ৩,৭৫০ টাকা

৩৫ কেজি – ৩,৯৭৭ টাকা

৪৫ কেজি – ৫,১১৪ টাকা

এর আগে সর্বশেষ গত ২ জুন অটোগ্যাসের মূল্য সমন্বয় করা হয়েছিল। সে সময় প্রতি লিটার দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম চারবার কমানো হলেও সাতবার বৃদ্ধি পেয়েছিল। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে দাম বাড়ানো হয়। অন্যদিকে দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। ডিসেম্বরে ছিল দাম অপরিবর্তিত।

সূত্র: Daily Bangladesh Mirror


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url