কুলাউড়ায় ২০ পিস ইয়াবাসহ যুবক আটক

 



কুলাউড়ায় ২০ পিস ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:
মৌলভীবাজারের কুলাউড়ায় ২০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ২৩ জুলাই (বুধবার) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, এসআই মোঃ মুহিত মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে রবিরবাজারস্থ সুলতানা ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা রাস্তার ওপর থেকে জাহেদ আহমদ শিবলু (২৫) নামে এক যুবককে আটক করেন। আটক শিবলু উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের বাসিন্দা।

আটকের সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url