শান্তিগঞ্জে লেগুনা-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২, আহত ৬

 



শান্তিগঞ্জে লেগুনা-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২, আহত ৬

নিজস্ব প্রতিবেদক সিলেট

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন যাত্রী।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী এলাকায় দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দিরাই উপজেলার ঢুলপশি গ্রামের প্রতুল রঞ্জন চক্রবর্তীর ছেলে প্রদ্যুৎ চক্রবর্তী (৩৫) ও কাদিরপুর ধল গ্রামের হাসান আলীর মেয়ে হুমায়রা বেগম (৪)।

আহতরা হলেন—

  • জ্যোতিষ দাস (২৬), পিতা: সারত দাস, গ্রাম: ভাঙাডর, দিরাই
  • হাসান মিয়া (৩৫), পিতা: ইদ্রিস আলী, গ্রাম: সাদিপুর
  • সুফিয়া বেগম (১৮), পিতা: মৃত আবদুল হাসিম, গ্রাম: কাদিরপুর ধল
  • নাসির উদ্দীন (৩০), পিতা: নুর ইসলাম, গ্রাম: বোগলাখারা, শান্তিগঞ্জ
  • রুবেল মিয়া (২৫), পিতা: মৃত শাহিদ মিয়া, গ্রাম: ওয়েজখালী, সুনামগঞ্জ সদর
  • বাদল মিয়া (৪০), পিতা: মৃত ইদ্রিস আলী, গ্রাম: আবরীপুর, কালিয়াজুরি, নেত্রকোনা

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে গাগলী এলাকায় সুনামগঞ্জগামী একটি লেগুনার সঙ্গে বিপরীতমুখী দিরাইগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। অন্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url