জুলাই শহীদদের স্মরণে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্র জমিয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

জুলাই শহীদদের স্মরণে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্র জমিয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি:

১৯৭৪ সালের ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদ এবং ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ছাত্র জমিয়ত বাংলাদেশ, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৩টায় বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা আহ্বায়ক মিসবাহ হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব কিবরিয়া আল মাহমুদ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ইয়াহইয়া আহমদ।

প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ ফাহিম আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন তায়্যিব, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম এবং পৌর ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক মারজান আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, “জুলাই-আগস্টের অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল ও অগ্নিঝরা অধ্যায়। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা দেশের স্বাধীনতা, ইসলাম এবং ন্যায়বিচারের পক্ষে আপোষহীন সংগ্রাম করেছেন। তাদের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস।”

তারা আরও বলেন, “শহীদদের স্মরণ শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের আদর্শ বাস্তব জীবনে ধারণ করতে হবে। আহত ও পঙ্গু অবস্থায় থাকা আন্দোলনকারীদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব।”

অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url