আজ খিদমাহ ব্লাড ব্যাংক, (বড়লেখা উপজেলা শাখা)এর জন্মদিন


আজ খিদমাহ ব্লাড ব্যাংক, (বড়লেখা উপজেলা শাখা)এর জন্মদিন


নিজস্ব প্রতিবেদক, বড়লেখা ::
"সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি"—এই মহান স্লোগানকে সামনে রেখে মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে খিদমাহ ব্লাড ব্যাংক, বড়লেখা উপজেলা শাখা। মানুষের জীবন বাঁচাতে রক্তদানের মতো মহৎ কাজে নিবেদিত এই সংগঠন আজ অতিক্রম করেছে তাদের আরও একটি সফল বছর।

প্রতিষ্ঠালগ্ন থেকে খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখায় অসহায়, দুর্ঘটনায় আহত ও বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের প্রয়োজনের সময় পাশে দাঁড়িয়ে আসছে। স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার পাশাপাশি এই সংগঠন মানুষের মাঝে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিক কোনো আয়োজন না থাকলেও সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা দিনটিকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনেকেই লিখেছেন, বড়লেখায় খিদমাহের মতো একটি সেবামূলক প্ল্যাটফর্ম সত্যিই আশার আলো।

খিদমাহ ব্লাড ব্যাংকের একজন স্বেচ্ছাসেবক বলেন,
"আমরা কোনো প্রশংসা বা স্বীকৃতির জন্য নয়, বরং মানুষের পাশে দাঁড়াতে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করে যাচ্ছি। প্রতিটি রক্তদানের মুহূর্ত আমাদের জন্য একটা মানবিক দায়িত্ব পালন করার সুযোগ।"

খিদমাহ ব্লাড ব্যাংকের এই পথচলা যেন আরও সুদৃঢ় হয়—এই প্রত্যাশা সবার। সৃষ্টির সেবায় নিয়োজিত এ ধরনের সংগঠন সমাজে মানবিকতা ও সহমর্মিতার বর্ণিল দৃষ্টান্ত স্থাপন করুক, এটাই সকলের কামনা।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url