জুড়ী শহর যেন ময়লার শহরপরিবেশ ও স্বাস্থ্যঝুঁকিতে বিপর্যস্ত জনজীবন
জুড়ী শহর যেন ময়লার শহরপরিবেশ ও স্বাস্থ্যঝুঁকিতে বিপর্যস্ত জনজীবন
আঞ্চলিক মহাসড়ক, উপজেলা কমপ্লেক্সের আশপাশের সড়ক, বাজারের কেন্দ্রস্থল, অলিগলি, এমনকি নদীর পাড়েও ফেলা হচ্ছে আবর্জনা। কোথাও নেই নির্দিষ্ট ময়লা ফেলার স্থান বা আধুনিক ব্যবস্থাপনা। এতে শহরের সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি বাসযোগ্য পরিবেশও হারিয়ে যাচ্ছে।
বিশেষ করে শহরের প্রবেশ মুখেই ফেলা হচ্ছে হাসপাতালের বর্জ্য, হোটেলের পঁচা খাবার, দোকানপাটের উচ্ছিষ্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ময়লা। এসব বর্জ্য অপরিকল্পিতভাবে পড়ে থাকছে দিনের পর দিন। এভাবে যেখানে-সেখানে ময়লা ফেলার ফলে চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিবেশ দূষণের কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন স্কুলগামী শিশুরা ও বৃদ্ধরা। রোগজীবাণু, মশা-মাছি ও দুর্গন্ধে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত উদ্যোগ না নিলে শহরের পরিবেশ আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা তাদের।
