মৌলভীবাজারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও ভারতীয় বিড়িসহ দুই মাদক ব্যবসায়ী আটক



মৌলভীবাজারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও ভারতীয় বিড়িসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দুটি পৃথক বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা এবং ৩৫,০০০ শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি জব্দ করা হয়েছে। এসময় দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন—
শ্রীমঙ্গল উপজেলার পাচাউন গ্রামের লেদন মিয়া ওরফে আব্দুর রহমান (৫২)
এবং
মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়া গ্রামের সৈয়দ আব্দুল গালিব (৪০)।

ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার দুটি পৃথক দল অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে, এসআই এ.এইচ.এম মাহমুদুর রহমানের নেতৃত্বে শ্রীমঙ্গল উপজেলার পাচাউন গ্রামে লেদন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। তার বসতঘর তল্লাশি করে ৮০টি ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সিডিএমএস যাচাইয়ে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বেও দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

একই রাতে, ডিবির অপর একটি দল এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে সদর উপজেলার শিমুলতলা বাজারের বিসমিল্লাহ ভেরাইটিজ স্টোরে অভিযান চালায়। দোকানের বিশ্রাম কক্ষে তল্লাশি চালিয়ে একটি চটের বস্তার ভেতর থেকে ৩৫,০০০ শলাকা ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি এবং ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান,

“উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি ভারতীয় বিড়ির ঘটনায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url