খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখার ২০২৫ সালের নতুন কমিটি ঘোষণা
খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখার ২০২৫ সালের নতুন কমিটি ঘোষণা
বড়লেখা প্রতিনিধি:
মানবসেবামূলক সংগঠন খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখার ২০২৫ সালের নবগঠিত কার্যকরী পরিষদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় ফেসবুক পেইজে নতুন কমিটির তালিকা প্রকাশের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
এ উপলক্ষে সংগঠনের নবনির্বাচিত দায়িত্বপ্রাপ্তদের প্রতি জানানো হয়েছে আন্তরিক মোবারকবাদ ও দোয়া। আশা করা হচ্ছে, নতুন নেতৃত্বে খিদমাহ ব্লাড ব্যাংক আরও সুসংগঠিতভাবে এগিয়ে যাবে এবং মানুষের সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে।
২০২৫ সালের খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখার নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:
১. পরিচালক – কিবরিয়া আল মাহমুদ
২. সহকারী পরিচালক – মিসবাহ হুসাইন
৩. সহকারী পরিচালক – আবুল কালাম আহাদ
৪. কোষাধ্যক্ষ – জুয়েল আহমদ
৫. সহকারী কোষাধ্যক্ষ – আরিফুল ইসলাম
৬. সহকারী কোষাধ্যক্ষ – আবদুল লতিফ উজ্জ্বল
৭. প্রচার ও প্রকাশনা সম্পাদক – মামুন আহমদ
৮. সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক – সাইফুল আলম সাহান
৯. সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক – আদনান আহমদ
১০. দপ্তর সম্পাদক – মার্জান আহমদ
১১. কার্যকরী সদস্য – সাব্বির আহমদ
১২. কার্যকরী সদস্য – রাশেদুল ইসলাম (হৃদয়)
১৩. কার্যকরী সদস্য – খায়রুল ইসলাম
১৪. কার্যকরী সদস্য – দিব্য রায়
১৫. কার্যকরী সদস্য – মুজাক্কির হোসেন
১৬. কার্যকরী সদস্য – শাহরিয়ার ইসলাম (রাহাত)
১৭. কার্যকরী সদস্য – সালমান আহমদ
১৮. কার্যকরী সদস্য – লায়েক আহমদ
১৯. কার্যকরী সদস্য – মারজান আহমদ
নতুন কমিটির ঘোষণার পর সংগঠনের পরিচালক কিবরিয়া আল মাহমুদ বলেন,
> “সৃষ্টির সেবায়—স্রষ্টার সন্তুষ্টি – এই মূলমন্ত্রকে হৃদয়ে ধারণ করেই এগিয়ে যাক খিদমাহ পরিবারের পথচলা। আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই সর্বোচ্চ ইবাদত। ইনশাআল্লাহ, নতুন কমিটি এই লক্ষ্যকে সামনে রেখে দায়িত্ব পালন করবে।”
উল্লেখ্য, খিদমাহ ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে রক্তদান, চিকিৎসা সহায়তা, মানবিক কার্যক্রম ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বড়লেখা উপজেলা শাখাও এ পর্যন্ত বহু জনসেবামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।
