কুলাউড়ায় যৌথ অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক




কুলাউড়ায় যৌথ অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় যৌথ মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কুলাউড়া থানা পুলিশ। সোমবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়ন এবং ৯নং টিলাগাঁও ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—
ময়নুল ইসলাম (৪০), চকের গ্রামের মৃত বশির আলীর ছেলে। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা এবং নগদ ৬২০০ টাকা উদ্ধার করা হয়।

অপরদিকে, হরিচরণ রবি দাস (৪৬), লংলা চা বাগানের বাসিন্দা, পিতা শ্রী নার্থ রবি দাস। তার হেফাজত থেকে ১৩ লিটার চোলাই মদ এবং ২০০ লিটার দেশীয় মদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন এর নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন,
"আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান চলমান থাকবে।"

মাদক নির্মূলে প্রশাসনের এমন কার্যকর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url