এনসিপির পদযাত্রা ঘিরে মৌলভীবাজারে শাহ মোস্তফা সড়কে যান চলাচল বন্ধ
এনসিপির পদযাত্রা ঘিরে মৌলভীবাজারে শাহ মোস্তফা সড়কে যান চলাচল বন্ধ
পদযাত্রাকে ঘিরে আজ (২৫ জুলাই) রাত ১০টা থেকে মৌলভীবাজার শহরের বেড়িরপাড় সড়ক থেকে সুলতানপুর পয়েন্ট পর্যন্ত শাহ মোস্তফা সড়কের একটি বড় অংশ সাময়িকভাবে যান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছেন এনসিপির নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, নেতাকর্মীদের রাস্তা দখল ও প্রস্তুতির কারণে সাধারণ মানুষকে বিকল্প রাস্তায় চলাচল করতে হচ্ছে। এতে কিছুটা যানজট ও দুর্ভোগ দেখা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে পুলিশ প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে।
এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন,
“জুলাই আন্দোলনের চেতনাকে জাগ্রত করতেই আমাদের এই কর্মসূচি। মৌলভীবাজার থেকেই দেশ গড়ার শপথ নেব আমরা।”
আগামীকাল সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘিরে পদযাত্রার মূল কর্মসূচি শুরু হবে, যাতে অংশ নেবেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের একাধিক নেতা।
আয়োজকদের পক্ষ থেকে শহরবাসীর সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং একইসঙ্গে পদযাত্রাকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
