খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
বড়লেখা প্রতিনিধিঃ
খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান গতকাল ২৫ জুলাই (শুক্রবার) বাদ আসর বড়লেখা ডিভ্যান (সাবেক আলভিন রেস্টুরেন্ট)-এ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার পরিচালক কিবরিয়া আল মাহমুদ এবং সঞ্চালনায় ছিলেন সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সদস্য খায়রুল ইসলাম মামুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মিছবাহ হোসেন, সহকারী কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল আলম শাহান, সহকারী প্রচার ও প্রকাশনা সদস্য আদনান আহমদ এবং দপ্তর সম্পাদক মার্জান আহমদ।
এছাড়াও নবগঠিত কমিটির কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাব্বির আহমদ, রাশেদুল ইসলাম, মুজাক্কির হোসেন, শাহরিয়ার ইসলাম রাহাত ও সালমান আহমদ।
অভিষেক অনুষ্ঠানে শুরুতে নবনির্বাচিত সদস্যরা একে অপরের সাথে পরিচিত হন। পরে বক্তারা দায়িত্ব ও মানবিকতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
পরিচালক কিবরিয়া আল মাহমুদ তাঁর বক্তব্যে বলেন,
“সৃষ্টির সেবায়—স্রষ্টার সন্তুষ্টি” এই মূলমন্ত্রকে হৃদয়ে ধারণ করেই এগিয়ে যাক খিদমাহ পরিবারের পথচলা। আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই সর্বোচ্চ ইবাদত। ইনশাআল্লাহ, নতুন কমিটি এই লক্ষ্যকে সামনে রেখে দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, খিদমাহ ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে রক্তদান, চিকিৎসা সহায়তা, মানবিক কার্যক্রম ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। বড়লেখা উপজেলা শাখাও ইতোমধ্যে সফলভাবে বহু রক্তদান, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করেছে।
নবগঠিত কমিটির এই অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে দায়িত্বশীলদের মাঝে নতুন উদ্দীপনা ও ঐক্য লক্ষ করা যায়।

