কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী জাকির হোসেন

 

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া

আগামী কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন-এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় কুলাউড়া পৌরসভা হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় পৌর এলাকার সর্বস্তরের দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে তার নাম ঘোষণা করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতের সভাপতি রুহুল আমিন রইয়ব এবং সভা সঞ্চালনা করেন সেক্রেটারি ও সিনিয়র শিক্ষক মনসুর আহমদ তালুকদার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন, এবং জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. নিজাম উদ্দিন।

সভাশেষে জেলা সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী আনুষ্ঠানিকভাবে মো. জাকির হোসেন-এর নাম ঘোষণা করে বলেন, "দলীয় মনোনয়ন অনুযায়ী জাকির হোসেন কুলাউড়া পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।"


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url