সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে উত্তাল বড়লেখা

 



সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে উত্তাল বড়লেখা

বড়লেখা উপজেলা প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় সারাদেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাস ও সম্প্রতি লাল চাদ সোহাগসহ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুর ২টায় বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ও বড়লেখা মুহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা উত্তর চৌমুহনী চত্বরে এবং মুহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে তারা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নুরজাহান শপিং মহলের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের সাবেক সদস্য সচিব তামিম আহমদ। এছাড়া মুহাম্মদিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পক্ষে আব্দুস সামাদ সাঈদ এবং ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের পক্ষে আশরাফ মাহমুদ রাহি বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, "দেশজুড়ে চলমান চাঁদাবাজি, সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেশ ও জাতির জন্য চরম হুমকি। লাল চাদ সোহাগের নির্মম হত্যার বিচারসহ এসব অপরাধে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"

সমাবেশ থেকে বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url