জুড়ীতে কুমিল্লা রেস্টুরেন্টে নাস্তার সবজিতে পোকা, জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ



জুড়ীতে কুমিল্লা রেস্টুরেন্টে নাস্তার সবজিতে পোকা, জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, জুড়ী:
জুড়ী উপজেলার একটি পরিচিত খাবার হোটেল ‘কুমিল্লা রেস্টুরেন্ট’-এ পরিবেশিত নাস্তার সবজিতে পোকা পাওয়া যাওয়ায় নতুন করে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে খাবারের মান নিয়ে। বুধবার (২ জুলাই) সকালে এক গ্রাহকের অর্ডারকৃত নাস্তার সবজির মধ্যে তিনটি পোকা দেখা যায় বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, পরিবেশিত সবজির মধ্যে ছোট ছোট তিনটি পোকা স্পষ্টভাবে দৃশ্যমান। তিনি ক্যাপশনে লেখেন, “আমি নিশ্চিত সবজিগুলো গতদিনের, তারপরও সবজির মধ্যে পোকা। এই হোটেলের ব্যাপারে অনেক অভিযোগ দিয়েছি আগে।”

ঘটনার পর ফেসবুকসহ সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। অনেকেই মন্তব্য করেন, দীর্ঘদিন ধরে কুমিল্লা রেস্টুরেন্টের খাবারে মানের ঘাটতি দেখা যাচ্ছে, তবে পোকাসহ পরিবেশন জনস্বাস্থ্যের জন্য একটি ভয়ানক হুমকি।

স্থানীয়রা জানান, প্রতিদিন অসংখ্য মানুষ এই রেস্টুরেন্টে খাবার খেয়ে থাকেন। এমন অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কয়েকজন অভিযোগ করেন, রেস্টুরেন্টটির রান্নাঘর অপরিষ্কার এবং সেখানে কোনো স্বাস্থ্যবিধি মানা হয় না।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url