বড়লেখা পৌরসভায় পচে যাওয়া ২৩৪ বস্তা ভিজিএফ চাল মাটিচাপা



বড়লেখা পৌরসভায় পচে যাওয়া ২৩৪ বস্তা ভিজিএফ চাল মাটিচাপা

নিজস্ব প্রতিবেদক,বড়লেখা
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা কার্যালয়ে আকস্মিক বন্যার পানিতে ভিজে পচে যাওয়া ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) এর ২৩৪ বস্তা চাল মাটিচাপা দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।

ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য সংরক্ষিত ছিল এসব চাল। তবে বন্যার পানিতে দীর্ঘ সময় ভিজে থাকায় প্রায় ৭ মেট্রিক টন চাল সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং মানবভোগ্যতা হারায়। দুর্গন্ধ ছড়ানোয় পৌরসভা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষদের দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

শেষ পর্যন্ত পৌরসভা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে একটি গর্ত খুঁড়ে পচা চালগুলো সেখানে মাটিচাপা দেয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কেন আগে থেকেই চাল সুরক্ষিত রাখার ব্যবস্থা নেওয়া হয়নি।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url