রাস্তা বন্ধ করে বড়লেখায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও সম্মেলন: বাস্তবতার বাইরে সামাজিক মাধ্যমের অপ্রচার
রাস্তা বন্ধ করে বড়লেখায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও সম্মেলন: বাস্তবতার বাইরে সামাজিক মাধ্যমের অপ্রচার
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:
আজ বড়লেখা উপজেলায় জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত হলো ঈদ পূর্ণমিলনী ও সম্মেলন। উক্ত অনুষ্ঠানে দলের আমীর ড. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণে প্রোগ্রামটি অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়।
তবে অনুষ্ঠান চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। বিশেষ করে কিছু ছবি ভাইরাল হয় যেখানে দেখা যায়, রাস্তা বাঁশ দিয়ে আংশিকভাবে বন্ধ করা হয়েছে। এ নিয়ে অনেকেই অভিযোগ করেন যে পুরো রাস্তা অবরুদ্ধ করে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যা সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটায়।
তথ্য যাচাই করে জানা যায়, বড়লেখা শহরে রয়েছে দুটি বাইপাস রোড ও চার লেন বিশিষ্ট প্রধান সড়ক। সম্মেলনের কারণে শুধুমাত্র সাময়িকভাবে দুই লেন বন্ধ রাখা হয়, যেখানে অনুষ্ঠানস্থল ছিল। তবে বাকি দুই লেন পুরোপুরি খোলা রাখা হয় এবং যান চলাচল স্বাভাবিক রাখতে জামায়াতে ইসলামীর কর্মীরাই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন। তারা সুশৃঙ্খলভাবে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করে যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুষ্ঠানের জন্য সাময়িক এই ব্যবস্থা নেওয়া হলেও কোনো প্রকার যানজট বা জনদুর্ভোগের সৃষ্টি হয়নি। বরং ব্যবস্থাপনায় ছিল যথেষ্ট শৃঙ্খলা ও দায়িত্বশীলতা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যগুলো বাস্তবতার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছেন অনেকেই। তারা মনে করছেন, ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে অনুষ্ঠানকে বিতর্কিত করার চেষ্টা চলছে।
এ বিষয়ে বড়লেখা থানা ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এখনো পর্যন্ত কোনো নেতিবাচক মন্তব্য পাওয়া যায়নি।
নিউজ আপডেট ক্রনেট২৪/রাহিন
