রাজনগরে জামায়াতের উদ্যোগে দরিদ্রদের সহায়তায় চার লক্ষ টাকার উপকরণ বিতরণ




রাজনগরে জামায়াতের উদ্যোগে দরিদ্রদের সহায়তায় চার লক্ষ টাকার উপকরণ বিতরণ


নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

মৌলভীবাজারের রাজনগরে দরিদ্র ও স্বাবলম্বী হতে ইচ্ছুক মানুষের জীবনমান উন্নয়নে প্রায় চার লক্ষ টাকার উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলা শাখা

বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল ৪টায় রাজনগর আইডিয়াল হাই স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির আওতায় অসহায় ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষদের মাঝে বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হয়—যার মধ্যে ছিল ৫টি সেলাই মেশিন, ২টি অটোরিকশা, ৫টি ছাগল, ২ বান টিন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নগদ পুঁজি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আব্দুল মান্নান
তিনি বলেন, “জামায়াতে ইসলামীর লক্ষ্য শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বরং সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো। আমরা চাই—মানুষ যেন আত্মনির্ভরশীল হয়ে সমাজে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আবু রাইয়ান শাহিন, সেক্রেটারি মিসবাহ উল হাসান এবং স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম চলমান থাকবে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url