দক্ষিণভাগের কাশিমনগর ওয়ার্ডে ছাত্র জমিয়তের আহ্বায়ক কমিটি গঠন

 


দক্ষিণভাগের কাশিমনগর ওয়ার্ডে ছাত্র জমিয়তের আহ্বায়ক কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের আওতাধীন ছাত্র জমিয়ত দক্ষিণ ৬নং কাশিমনগর ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

গতকাল রাতে বাদ এশা ১০নং কাশিমনগর জামে মসজিদে এক সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বড়লেখা উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা শাহ আলন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম দক্ষিণভাগ শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা কেরানীগঞ্জ শাখার অফিস সম্পাদক মাওলানা মুফতি রায়হান আহমদ।

সভায় আরও বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত দক্ষিণভাগ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা জুবায়ের মাহদি ও সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাফিজ কামরুল ইসলাম, হাফিজ জাহাঙ্গীর আহমদ, হাফিজ শামসুল ইসলাম ও হাফিজ ছাব্বির আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কমিটিতে কামরুল ইসলামকে আহ্বায়ক, জাহাঙ্গীর আহমদকে সদস্য সচিব ও শামসুল ইসলামকে যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url