কুলাউড়ায় ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন
কুলাউড়ায় ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন
কুলাউড়া (মৌলভীবাজার), ১২ জুন ২০২৫: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ছাত্র সংগঠন ছাত্র জমিয়ত কুলাউড়া উপজেলা শাখা'র সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বাদ যোহর কুলাউড়া শহরের পাকশী রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলাম সাইমী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু নছর খালেদ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন ভাটেরা ইউনিয়ন ছাত্র জমিয়তের সহ-সভাপতি হাফিজ আল আমিন আহমদ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুলাউড়া উপজেলার সভাপতি মাওলানা আজির উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য উপস্থাপন করেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ ফাহিম আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
- জমিয়তে উলামায়ে ইসলাম কুলাউড়া উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা নেজাম উদ্দিন (ভুকশিমইলী),
- যুগ্ম সম্পাদক মাওলানা মাহদি হাসান কামাল,
- সহ-প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম এহসান,
- মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আল আমীন,
- ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাসউদুর রহমান সালিম,
- ভাটেরা ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আবু হাসান,
- ভূকশিমইল ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল মুত্তালিব শিব্বির প্রমুখ।
সম্মেলনের শেষ পর্যায়ে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ ফাহিম আহমদ আগামী ২০২৫-২৬ সেশনের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এতে শামসুল ইসলাম সাইমী সভাপতি, আবু নছর খালেদ সাধারণ সম্পাদক এবং বাহাউল ইসলাম ইকবাল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
পরিশেষে জমিয়তে উলামায়ে ইসলাম কুলাউড়া উপজেলার সম্মানিত প্রধান উপদেষ্টা মাওলানা আনোয়ার হুসাইন সাহেবের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
