বড়লেখায় স্ত্রী হত্যার অভিযোগে গ্রেপ্তার সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর

 

স্ত্রী হত্যার অভিযোগে গ্রেপ্তার সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা

মৌলভীবাজারের বড়লেখায় শ্বশুরবাড়িতে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী সুয়েল আহমদ সুমনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

রবিবার (২২ জুন) মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু আফসার ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক এ রিমান্ড মঞ্জুর করেন।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু আফসার ভূঁইয়া জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং এতে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে আসামির সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে থানায় নেয়া হয়।

ঘটনার পেছনের তথ্য অনুযায়ী জানা গেছে, প্রায় দুই বছর আগে বড়লেখা সদর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের প্রবাসফেরত সুয়েল আহমদ (৩৪) প্রথম বিয়ে গোপন রেখে তালিমপুর ইউনিয়নের টেকাহালী গ্রামের আব্দুল লতিফের মেয়ে নাদিয়াতুল ফেরদৌসকে (২২) বিয়ে করেন।

চলতি বছরের মে মাসের শুরুতে স্ত্রী ফেরদৌস তার স্বামীর আগের বিয়ের কথা জানতে পারেন। এরপর বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সুমন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন। নির্যাতনের মাত্রা বাড়তে থাকায় ২৬ মে সন্ধ্যায় নাদিয়াতুল ফেরদৌস বাবার বাড়ি চলে যান।

পরদিন গভীর রাতে স্বামী সুমন শ্বশুরবাড়িতে গিয়ে অজ্ঞাত সহযোগীদের সহায়তায় স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে এবং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজান বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url