এইমার্স বড়লেখার ভর্তি উৎসবে লাকি কুপন ড্রতে কম্পিউটার জিতলেন শিক্ষার্থী নুরজাহান সাবা


এইমার্স বড়লেখার ভর্তি উৎসবে লাকি কুপন ড্রতে কম্পিউটার জিতলেন শিক্ষার্থী নুরজাহান সাবা

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা

“এইমার্স বড়লেখা কথা দিয়ে কথা রাখেনি”—এমনটা কখনও হয়নি, আর হবেও না ইনশা-আল্লাহ। এই অঙ্গীকারকে বাস্তবে রূপ দিয়ে শেষ হলো ‘এইমার্স বড়লেখা’ আয়োজিত ভর্তি উৎসব ২০২৫-এর লাকি কুপন ড্র।

২১ এপ্রিল থেকে ১৯ জুন পর্যন্ত চলা এই ভর্তি উৎসবে অংশগ্রহণকারী এসএসসি ও দাখিল ফলপ্রার্থীদের মধ্য থেকে লাকি কুপনের মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হয়।

লাকি কুপন ড্র ২০২৫-এ কম্পিউটার বিজয়ী হয়েছেন নুরজাহান সাবা। তিনি স্পোকেন ইংলিশ ব্যাচ-১৭৯ এর শিক্ষার্থী এবং গাঙ্গকুল পাঁচগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

এইমার্স বড়লেখার পক্ষ থেকে বিজয়ী নুরজাহান সাবাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ তৈরি হয় এবং পড়াশোনার পাশাপাশি অর্জনের পথও সুগম হয়। ভবিষ্যতেও এইমার্স বড়লেখা শিক্ষার্থীদের পাশে থেকে তাদের স্বপ্ন পূরণের সহযাত্রী হবে।

উল্লেখ্য, এইমার্স বড়লেখা নিয়মিতভাবে শিক্ষার্থীদের জন্য নানা ধরণের শিক্ষামূলক কার্যক্রম, কোর্স ও উৎসব আয়োজন করে আসছে, যা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url