জুড়ীতে অক্সিজেন ফাউন্ডেশনের স্কলারশিপ প্রোগ্রামের পুরস্কার বিতরণ



জুড়ীতে অক্সিজেন ফাউন্ডেশনের স্কলারশিপ প্রোগ্রামের পুরস্কার বিতরণ

জুড়ী (মৌলভীবাজার),

 মৌলভীবাজারের জুড়ীতে অক্সিজেন ফাউন্ডেশনের আয়োজনে "স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪"-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন) মক্তদীর বালিকা বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অক্সিজেন ফাউন্ডেশন বৃত্তি প্রকল্পের আহবায়ক ও জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল জলিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তামিম জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি জুড়ী উপজেলা শাখার সভাপতি ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, জাঙ্গিরাই দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি হাবীবুর রহমান, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুজ্জামান কামরুল, ভূকশিমইল কলেজের প্রভাষক জহিরুল ইসলাম সরকার এবং বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিরোদ বিহারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিবানন্দ দাস, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুমন মিয়া, আল ফালাহ ইসলামিক একাডেমির সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, উত্তর জাঙ্গিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাজিম উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইমরান হোসাইন, সমাজসেবক রফিকুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা শামীম আহমদ এবং অক্সিজেন ফাউন্ডেশনের সদস্য নাঈম আহমদ।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, সার্টিফিকেট, ক্রেস্ট এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

প্রসঙ্গত, অক্সিজেন ফাউন্ডেশন স্কলারশিপ প্রোগ্রামের অধীনে ২০২৪ সালের মেধা বৃত্তি পরীক্ষা গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়, যেখানে চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আয়োজকেরা জানান, আগামী বছর উপজেলা পর্যায়ে আরও বিস্তৃত পরিসরে বৃত্তির আয়োজন করা হবে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url