৮নং দক্ষিণভাগ উত্তর কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন, নতুন কমিটি ঘোষণা
৮নং দক্ষিণভাগ উত্তর কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন, নতুন কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক,বড়লেখা
৮নং দক্ষিণভাগ উত্তর কাঁঠালতলী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ফলাফলে একটি নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন:
- সভাপতি: রফিকুল ইসলাম
- সিনিয়র সহ-সভাপতি: শাহাব উদ্দিন
- সাধারণ সম্পাদক: দুলাল আহমদ
- সহ-সাধারণ সম্পাদক: শাহরিয়ার জামান খালেদ
- সাংগঠনিক সম্পাদক: মোঃ খলিলুর রহমান
নতুন কমিটির নেতৃবৃন্দকে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। দলের নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন, নবনির্বাচিত এই কমিটির নেতৃত্বে ইউনিয়ন বিএনপি আরও সুসংগঠিত ও গতিশীল হয়ে উঠবে।
এদিকে নির্বাচনে পরাজিত প্রার্থীদের প্রতিও সম্মান জানিয়ে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিজয়ী নেতৃবৃন্দ।
