ভিন্ন ধর্মালম্বীদের নিয়ে মতবিনিময় সভা উপলক্ষে বড়লেখায় জামায়াতে ইসলামী’র দাওয়াতি কার্যক্রম
ভিন্ন ধর্মালম্বীদের নিয়ে মতবিনিময় সভা উপলক্ষে বড়লেখায় জামায়াতে ইসলামী’র দাওয়াতি কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:
আগামী ৯ জুন ২০২৫, বিকেল ৪টায় বড়লেখা জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার উদ্যোগে একটি বিশেষ অমুসলিম সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ড. শফিকুর রহমান।
সমাবেশে ভিন্ন ধর্মাবলম্বী ও অমুসলিম নাগরিকদের সঙ্গে সৌহার্দ্য, সহাবস্থান ও মূল্যবোধভিত্তিক সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রচার-প্রচারণা ও দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে ৮ নম্বর দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ অমুসলিম ভাইদের মাঝে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন।
দাওয়াতি কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা মজলিসে সুরা সদস্য ও ৮ নং দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাও আলিম উদ্দিন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার যুব বিভাগ সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুলসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাঁরা ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে অমুসলিম ভাইদের আমন্ত্রণ জানান এবং অনুষ্ঠানের উদ্দেশ্য ও তাৎপর্য সম্পর্কে আলোকপাত করেন।
বক্তারা বলেন, “বাংলাদেশ একটি বহু ধর্ম-বর্ণের দেশ। পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতাই আমাদের ঐক্য ও শান্তির ভিত্তি। জামায়াতে ইসলামী সব ধর্মের মানুষের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী।”
জামায়াতে ইসলামীর এই ব্যতিক্রমধর্মী উদ্যোগে স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। অনেকে এই মতবিনিময় সভাকে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি সুন্দর দৃষ্টান্ত হিসেবে দেখছেন


