কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু

 


কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে নৃপেন্দ্র মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার গভীর রাতে (প্রায় রাত ১টা ৪৫ মিনিটে) উপজেলার লংলা ও কুলাউড়া রেলস্টেশনের মধ্যবর্তী কৌলা নামক স্থানে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত নৃপেন্দ্র মল্লিক কৌলা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত নরেন্দ্র মল্লিকের ছেলে।

এ বিষয়ে কুলাউড়া রেলস্টেশন মাস্টার রুমান আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করছে।

মর্মান্তিক এই দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url