কাঠালতলীতে ভারতীয় নাগরিক আটক: ব্যাগে উদ্ধার পুলিশ ইউনিফর্ম


কাঠালতলীতে ভারতীয় নাগরিক আটক: ব্যাগে উদ্ধার পুলিশ ইউনিফর্ম

নিজস্ব প্রতিবেদক বড়লেখা 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী উত্তর এলাকার সাওনি যাত্রী ছাউনিতে এক ভারতীয় নাগরিকের সন্দেহজনক চলাফেরার খবর পেয়ে তাকে আটক করেন স্থানীয়রা।

শনিবার (১৪ জুন) এলাকাবাসী তার গতিবিধি সন্দেহজনক মনে করে তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তাৎক্ষণিকভাবে বড়লেখা থানা পুলিশের সাথে যোগাযোগ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে হেফাজতে নেয়। তার সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে একটি ব্যাগ থেকে পুলিশের একটি ইউনিফর্ম উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিকে বর্তমানে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার পরিচয়, বাংলাদেশে প্রবেশের পদ্ধতি এবং উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এলাকাবাসীর সচেতন ও দ্রুত পদক্ষেপের ফলে একজন সন্দেহভাজনকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে, যা নাগরিক দায়িত্বের একটি উজ্জ্বল উদাহরণ।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url