কুলাউড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে যুবক আহত, পরিচয় অজ্ঞাত
কুলাউড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে যুবক আহত, পরিচয় অজ্ঞাত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার স্কুল চৌমুহনী এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক অজ্ঞাতনামা যুবক পায়ে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। নাম-পরিচয় জিজ্ঞেস করলে তিনি কিছুই বলতে পারছেন না।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে যান তিনি—এমনটাই ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আহত যুবককে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
