মৌলভীবাজার পৌরসভায় ইমাম-মোয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ


মৌলভীবাজার পৌরসভায় ইমাম-মোয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:

পবিত্র ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে মৌলভীবাজার পৌরসভাধীন মসজিদসমূহের ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার (নগদ অর্থ) বিতরণ করা হয়েছে।

রবিবার (১ জুন) সকাল ১০টায় পৌরসভা মিলনায়তনে এ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভার স্টোর কিপার রুমেল আহমদ। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, তেলাওয়াত করেন হাফিজ হাসান আহমদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, ইমাম সমিতি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মকবুল হোসাইন খান এবং শহর শাখার সভাপতি মাওলানা আব্দুল মুকিত মামুন।

অনুষ্ঠানের শুরুতেই কোরবানির পশু নির্দিষ্ট স্থানে জবাইয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে মৌলভীবাজার পৌরসভার আওতাধীন মসজিদসমূহের ২৩৬ জন ইমাম ও মোয়াজ্জিনের মাঝে ঈদ উপহার (নগদ অর্থ) তুলে দেন অতিথিবৃন্দ।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url