জুড়ীতে বন্যার পানিতে পড়ে প্রাণ গেল হাফেজ ছাত্র রিয়াদের


জুড়ীতে বন্যার পানিতে পড়ে প্রাণ গেল হাফেজ ছাত্র রিয়াদের

নিজস্ব প্রতিবেদক, জুড়ী

মৌলভীবাজারের জুড়ী উপজেলার মনতৈল (বজিটিল্লা) গ্রামে বন্যার পানিতে পড়ে রিয়াদ আহমদ (১২) নামে এক হিফজ বিভাগের ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রিয়াদ সংযুক্ত আরব আমিরাত প্রবাসী পাখি মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রিয়াদ জুড়ী জালালিয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। সোমবার (২ জুন) মাদ্রাসা থেকে ফিরে এসে সে নৌকায় করে বন্যার পানি দেখতে বের হয়। এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে নৌকা থেকে পানিতে পড়ে যায় সে। সাঁতার জানত না বলে তীরে উঠতে পারেনি রিয়াদ।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে উদ্ধার করে দ্রুত জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিয়াদের মৃত্যুতে পরিবার, এলাকাবাসী এবং সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url