সিলেটে প্রতারণা মামলার পলাতক আসামি স্বপন গ্রেপ্তার
সিলেটে প্রতারণা মামলার পলাতক আসামি স্বপন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে প্রতারণা মামলায় পলাতক থাকা স্বপন কালোয়ার (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বনগাঁও-২ গ্রামের সূর্য নারায়ণ কালোয়ারের ছেলে।
বুধবার (২৫ জুন) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানা পুলিশের একটি দল শহরের নাইওরপুল পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বপন কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার পলাতক আসামি ছিলেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
