মানবতার সেবায় খিদমাহ: বড়লেখায় সফল ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন


মানবতার সেবায় খিদমাহ: বড়লেখায় সফল ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক বড়লেখা 

খিদমাহ ব্লাড ব্যাংক, বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার বড়লেখার দাসের বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত হয়েছে একটি সফল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

এই মহতী আয়োজনের মাধ্যমে ৩৫০-এরও বেশি মানুষকে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়েছে। এটি ছিল সাধারণ মানুষের মধ্যে রক্তদানের বিষয়ে সচেতনতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ক্যাম্পেইনে মেডিকেল সেবা প্রদান করেন সিলেট আল হারামাইন হসপিটালের ল্যাব টেকনোলজিস্ট লিটন দেব নাথ, যিনি নিজেও বড়লেখার সন্তান। তাঁর দক্ষ সেবা ও উপস্থিতি ক্যাম্পেইনের মান আরও বৃদ্ধি করে।

অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংক কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুস ছামাদ ভাই। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক কিবরিয়া আল মাহমুদ, সহকারী কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন আহমদ, দপ্তর সম্পাদক জুয়েল আহমদ, সদস্য মারজান আহমদ, রক্তদাতা সদস্য রাহাত আহমদ ও হৃদয় আহমদ, এবং শুভাকাঙ্ক্ষী সাইদুল ইসলাম ও এম কলিমউদ্দিন।

এই আয়োজনে আরও অনেক স্বেচ্ছাসেবক, রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত থেকে উৎসাহ ও ভালোবাসা প্রকাশ করেন, যা পুরো কার্যক্রমকে প্রাণবন্ত করে তোলে।

খিদমাহ ব্লাড ব্যাংক মনে করে, মানুষের মাঝে রক্তদানের গুরুত্ব তুলে ধরা এবং স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা সমাজের প্রতি একটি দায়িত্ব। এই আয়োজনের মাধ্যমেও সেই লক্ষ্যই পূরণ করার চেষ্টা করা হয়েছে।

শেষে, খিদমাহ বড়লেখা উপজেলা শাখা পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী, রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানানো হয় অন্তরভরা কৃতজ্ঞতা ও ভালোবাসা।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url