সিলেটে ডিবি পুলিশের অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি পিসসহ ট্রাক আটক, গ্রেফতার ৩
সিলেটে ডিবি পুলিশের অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি পিসসহ ট্রাক আটক, গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি অভিযানে ১৫ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি পিস ও শ্যাম্পুসহ একটি ট্রাক আটক এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২ জুন ২০২৫) রাত ৭টা ৫০ মিনিটে সিলেট নগরীর শাহপরাণ (রহঃ) থানার দাসপাড়া বাজার এলাকার মেসার্স কামাল অ্যান্ড কোম্পানি-২ এর সামনে একটি পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
অভিযানে একটি হলুদ রঙের টাটা ট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ন-১৯-৪৪২১) থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস এবং শ্যাম্পু জব্দ করা হয়। ট্রাকটি ছাড়াও জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫,২৮,৩৮০ টাকা এবং ট্রাকটির মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানানো হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
১. সায়মন আহমদ (২২), পিতা- লুদাই মিয়া, সাং- লামা শ্যামপুর, হরিপুর, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট।
২. জাহাঙ্গীর আলম (২৮), পিতা- মোঃ আবু তাহের, সাং- টাকিগড়া, বাগলপুর, থানা- আমিনপুর, জেলা- পাবনা; বর্তমানে বাসা-৭১, হাসাননগর, ০১ নম্বর গলি, থানা- কামরাঙ্গীরচর, জেলা- ঢাকা।
৩. মোঃ গাউছ মিয়া (৪০), পিতা- মৃত আব্দুল মালেক বেপারী, সাং- বালুচর মুন্সিবাড়ি, থানা- মেঘনা, জেলা- কুমিল্লা; বর্তমানে ৩৮৫/২, এরশাদ স্কুলের পাশে, শান্তিবাগ, থানা- শাহজাহানপুর, জেলা- ঢাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক কর্মকর্তা জানান, জব্দ করা পণ্য ও ট্রাকের ব্যাপারে প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ডিবি সূত্রে জানা গেছে।
