ঈদে বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ
ঈদে বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বিয়ানীবাজার
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে সাধারণ শিক্ষার্থী ও কলেজের কর্মচারীদের মধ্যে কুরবানির গোশত বিতরণ করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও সামাজিক দায়বদ্ধতা ও সহমর্মিতার অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়।
শনিবার (৭ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলার আমির মাওলানা ফয়জুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক আদিলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আহবাব হোসেন মুরাদ এবং ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলা সদর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখা সভাপতি ফাতেহুল ইসলাম এবং সঞ্চালনা করেন অর্থ ও প্রচার সম্পাদক তোফায়েল হাসান তুহা।
কর্মসূচিতে প্রায় শতাধিক শিক্ষার্থী ও কর্মচারীর মধ্যে কুরবানির গোশত বিতরণ করা হয়। ছাত্রশিবিরের এ মানবিক উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
