বড়লেখায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত


বড়লেখায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক,রাহিন আহমদ নোবেল,বড়লেখা:


মৌলভীবাজারের বড়লেখায় ঈদের দিন বিকেলে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের আলাউদ্দিনের ছেলে সাহেদ হোসেন সুমন (২৬) ও তার ছোট ভাই রুমন আহমদ।

শনিবার (৭ জুন) বিকেলে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কের কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের কোরবানির গরুর মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে ছোট ভাই রুমনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে দক্ষিণভাগের দিকে যাচ্ছিলেন সাহেদ। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই সাহেদ মারা যান। গুরুতর আহত রুমন আহমদকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার পর প্রাইভেট কারটির চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করেছে পুলিশ।

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) নিউটন দত্ত জানান, নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার বলেন, "মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।"



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url