শাহপরাণ থানার অভিযানে ১৯ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ এক যুবক গ্রেফতার
শাহপরাণ থানার অভিযানে ১৯ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ এক যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেটের শাহপরাণ (রহঃ) থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৯ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘটে আজ ২৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ, রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে। শাহপরাণ (রহঃ) থানার পিএসআই (নিঃ) মেহেদী আহমেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ টিলাগড় পয়েন্টে সিলেট-তামাবিল সড়কের ফুডস এন্ড বেকারি দোকানের সামনে একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করা একটি সাদা রঙের প্রাইভেটকার (রেজি. নং- ঢাকা মেট্রো-গ-১৩-৭৪৪৭) থামিয়ে তল্লাশি চালানো হলে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি মুহিদুর রহমান মামুন (৩০), পিতা- মুজিবর রহমান, স্থায়ী ঠিকানা- রশিদপুর, পাটুয়ারী বাড়ী, থানা- লক্ষীপুর সদর, জেলা- লক্ষীপুর। বর্তমানে তিনি সিলেট শহরের আল মদিনা আবাসিক এলাকার বাসা নং-১২, রোড নং-০৩-এ বসবাস করছেন।
এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (এফআইআর নং-১৭, তারিখ-২৩/০৫/২০২৫) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে।
