তালিমপুর ইউনিয়নে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন সম্পন্ন


তালিমপুর ইউনিয়নে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর যৌথ অর্থায়নে "সমৃদ্ধি কর্মসূচি"র আওতায় একদিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প এবং বিনামূল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) তালিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ চক্ষু ক্যাম্পে মোট ১২৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ১৫ জন রোগীর চোখের ছানি অপারেশন করানো হয়।

রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ জিসান আহমদ এবং সিনিয়র আউটডোর সুপারভাইজার আব্দুল মান্নান। ক্যাম্পটি পরিচালনা করেন স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় দাস ও সংশ্লিষ্ট সকল স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ।

চক্ষু ক্যাম্প কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন তালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমান, ২নং ওয়ার্ডের মেম্বার খয়রুল ইসলাম, সমৃদ্ধি উপজেলা সমন্বয়কারী শ্রী নন্দন বর্মন, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী সবুজ কান্তি তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ধরনের উদ্যোগে সেবা পেয়ে উপকৃত এলাকাবাসী সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন জনসেবামূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url