সড়ক দুর্ঘটনায় ওমান প্রবাসী কুলাউড়ার আব্দুল হামিদের মর্মান্তিক মৃত্যু
সড়ক দুর্ঘটনায় ওমান প্রবাসী কুলাউড়ার আব্দুল হামিদের মর্মান্তিক মৃত্যু
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মীরশংকর গ্রামের প্রবাসী আব্দুল হামিদ। তিনি স্থানীয় বর্ষীয়ান আলেম জনাব মাওলানা নুরুল হক সাহেবের দ্বিতীয় পুত্র।
গতকাল, ওমানে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই দুঃখ সহ্য করার তাওফিক দেন — আমিন।
